আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i69044-আফগানিস্তানে_২_মার্কিন_সেনা_নিহত
আফগানিস্তানে অভিযান চালাতে যেয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশটিতে অন্তত চার মার্কিন সেনা নিহত হলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২২, ২০১৯ ১২:০৮ Asia/Dhaka
  • আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে অভিযান চালাতে যেয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশটিতে অন্তত চার মার্কিন সেনা নিহত হলো।

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো এবং মার্কিন সেনা দেশটিতে নতুন করে দুই সেনা নিহত হওয়ার বিষয়টি আজ(শুক্রবার) নিশ্চিত করেছে। অবশ্য, এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয় নি।

মার্কিন ও ন্যাটো বাহিনীর মুখপাত্র ক্লাস ডেবরা রিচার্ডসন বলেছেন, দুই সেনা নিহত হওয়ার ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে জানানোর মতো নতুন কোনো তথ্য নেই বলেও দাবি করেন তিনি। নিহত সেনাদের নাম বা পরিচয়ও প্রকাশ করা হয় নি।

তালেবানের ফাইল ছবি

আফগানিস্তানে ১৭ বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে আমেরিকা যখন তালেবানের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে তখন দেশটিতে এ দুই সেনা নিহত হলো।#  

পার্সটুডে/মূসা রেজা/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন