চীনে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি: ইরানের সমবেদনা প্রকাশ
https://parstoday.ir/bn/news/world-i69069-চীনে_রাসায়নিক_কারখানায়_অগ্নিকাণ্ডে_ক্ষয়ক্ষতি_ইরানের_সমবেদনা_প্রকাশ
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি চীন সরকার ও সেদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৩, ২০১৯ ১৩:৫৪ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি চীন সরকার ও সেদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ওই সমবেদনা জানানো হয়েছে।

একইসঙ্গে ইরানের পক্ষ থেকে হতাহতদের পরিবার পরিজনের প্রতিও আন্তরিক শোক ও সমবেদনা জানানো হয়েছে।

চীনে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

চীনের জিয়ানসু প্রদেশের ইওন চাং শহরে অবস্থিত চেন জিয়াগং শিল্প-কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ওই ঘটনায় অন্তত ৬২ জন নিহত এবং ৬ শ ৪০ জন আহত হয়েছে।

চীনা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সংঘটিত ওই বিস্ফারণের কারণ উদঘাটনে এখনও তদন্ত চলছে। তবে এই কারখানায় প্রায় ত্রিশ রকমের রাসায়নিক দ্রব্য উৎপাদন হত যার মধ্যে কোনো কোনোটি দাহ্য পদার্থ।    

পার্সটুডে/নাসির মাহমুদ/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন