তুরস্ককে এফ-৩৫ বিমান না দিতে মার্কিন সিনেটে বিল
https://parstoday.ir/bn/news/world-i69215-তুরস্ককে_এফ_৩৫_বিমান_না_দিতে_মার্কিন_সিনেটে_বিল
মার্কিন কংগ্রেসের ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট যৌথভাবে একটি বিল উত্থাপন করেছে এবং বিলটি পাস হলে তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করা যাবে না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৯, ২০১৯ ১১:২৩ Asia/Dhaka
  • এফ-৩৫ জঙ্গিবিমান
    এফ-৩৫ জঙ্গিবিমান

মার্কিন কংগ্রেসের ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট যৌথভাবে একটি বিল উত্থাপন করেছে এবং বিলটি পাস হলে তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করা যাবে না।

মার্কিন সিনেটে বিলটি উত্থাপন করেন ডেমোক্র্যাট দলের সিনেটর জিন শাহিন এবং রিপাবলিকান দলের সিনেটর জেমস ল্যাংকফোর্ড। বিলে আরো বলা হয়েছে, তুরস্ক যাতে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করে সেজন্য দেশটির ওপর অব্যাহতভাবে চাপ দিয়ে যেতে হবে। 
 
আমেরিকা এবং ন্যাটো জোটের অন্য সদস্যরা আশংকা করছে, তুরস্ক এফ-৩৫ বিমান কিনলে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রাডার শিখে যাবে- কীভাবে এ বিমানকে শণাক্ত করতে হবে। এতে এফ-৩৫ বিমান রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রাডার ফাঁকি দেয়ার সক্ষমতা হারাবে।
 
সিনেটর শাহিন বলেন, তুরস্ক এস-৪০০ কিনলে কার্যত তা এফ-৩৫ বিমানের প্রযুক্তিতে ঢোকার অনুমতি পেয়ে যাবে। এতে আমেরিকা ও মিত্রদের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হবে।# 
 
পার্সটুডে/এসআইবি/এআর/২৯