৩টি দেশের আর্থিক সাহায্য বাতিল করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i69267-৩টি_দেশের_আর্থিক_সাহায্য_বাতিল_করল_আমেরিকা
মধ্য আমেরিকার তিনটি দেশকে আর্থিক সাহায্য বাতিল করে দিয়েছে মার্কিন সরকার। দেশ তিনটি হলো- এল সালভেদর, গুয়েতেমালা ও হন্ডুরাস। এসব দেশ থেকে আমেরিকায় অভিবাসী পাঠানোর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে। 
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ৩১, ২০১৯ ১৩:৩১ Asia/Dhaka
  • ৩টি দেশের আর্থিক সাহায্য বাতিল করল আমেরিকা

মধ্য আমেরিকার তিনটি দেশকে আর্থিক সাহায্য বাতিল করে দিয়েছে মার্কিন সরকার। দেশ তিনটি হলো- এল সালভেদর, গুয়েতেমালা ও হন্ডুরাস। এসব দেশ থেকে আমেরিকায় অভিবাসী পাঠানোর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে। 

প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার বলেন, “আমরা এ তিনটি দেশকে প্রচুর পরিমাণে অর্থ সহায়তা দিচ্ছি। কিন্তু আমরা এখন আর তাদেরকে এই সহায়তা দেব না। কারণ তারা আমাদের জন্য কিছুই করে না বরং তিনটি দেশ আমেরিকায় অভিবাসীর বহর পাঠাচ্ছে।”

ট্রাম্পের এ বক্তব্যের একদিন পর মার্কিন প্রশাসন এ অর্থ সহায়তা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করল। পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র গতকাল (শনিবার) বলেন, মন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়ন করছি এবং ২০১৭ ও ২০১৮ অর্থ বছরের আর্থিক সহায়তা এ তিনটি দেশের জন্য শেষ হয়ে যাচ্ছে।” বিষয়টি নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান। 

পররাষ্ট্র দপ্তরের এ মুখপাত্রের কথা থেকে বোঝা যাচ্ছে যে, এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে প্রেসিডেন্ট ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।#
পার্সটুডে/এসআইবি/এআর/৩১