পশ্চিম তীরের মর্যাদা পাল্টাতে পারেন না নেতানিয়াহু: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i69402-পশ্চিম_তীরের_মর্যাদা_পাল্টাতে_পারেন_না_নেতানিয়াহু_তুরস্ক
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার নির্বাচিত হলে ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তিনি বলেছেন, নেতানিয়াহুর এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অধিকৃত ভূখণ্ডের মর্যাদায় কোনো পরিবর্তন আনবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৭, ২০১৯ ১৩:১৭ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার নির্বাচিত হলে ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তিনি বলেছেন, নেতানিয়াহুর এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অধিকৃত ভূখণ্ডের মর্যাদায় কোনো পরিবর্তন আনবে না।

আজ (রোববার) টুইটারে দেয়া এক পোস্টে চাভুসওগ্লু বলেন, নেতানিয়াহু ভোট পাওয়ার জন্য লোকজনকে এ ধরনের প্রতিশ্রুতির মাধ্যমে প্রলুব্ধ করছেন।  তিনি আরো বলেন, “পশ্চিম তীর হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ড যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরাইল দখল করেছে। কিন্তু নেতানিয়াহুর এই বক্তব্যে প্রকৃত সত্য বদলে যাবে না।”

গতকাল নেতানিয়াহু বলেন, আগামী ৯ এপ্রিলের সাধারণ নির্বাচনে যদি তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন তাহলে তিনি পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করে নিতে লজ্জাবোধ করবেন না। তার এ বক্তব্যের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিনও।

নেতানিয়াহুর বক্তব্যের প্রতিবাদ না করায় তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করেন। ১৯৬৭ সালে ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধে ইহুদিবাদী সেনারা পশ্চিম তীর দখল করে নেয়।#

পার্সটুডে/এসআইবি/মো.আবুসাঈদ/৭