আফগান তথ্য মন্ত্রণালয়ে ১৮ তলা ভবনে হামলা; সব সন্ত্রাসীকে হত্যার দাবি
https://parstoday.ir/bn/news/world-i69723-আফগান_তথ্য_মন্ত্রণালয়ে_১৮_তলা_ভবনে_হামলা_সব_সন্ত্রাসীকে_হত্যার_দাবি
আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে দেশটির তথ্য মন্ত্রণালয়ে হামলায় অংশে নেয়া সব সন্ত্রাসী নিহত হয়েছে। তথ্য মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ শেষ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২০, ২০১৯ ১৫:২৬ Asia/Dhaka
  • ১৮ তলা ভবন
    ১৮ তলা ভবন

আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে দেশটির তথ্য মন্ত্রণালয়ে হামলায় অংশে নেয়া সব সন্ত্রাসী নিহত হয়েছে। তথ্য মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ শেষ হয়েছে।

সব সন্ত্রাসী মারা গেছে এবং দুই হাজার বেসামরিক কর্মীকে মুক্ত করা হয়েছে। কয়েক জন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম পরে হামলায় অংশ নেয়। স্থানীয় সময় আজ (শনিবার) বেলা পৌনে বারোটার দিকে তথ্য মন্ত্রণালয় ভবনের বাইরে হঠাৎই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপরই ওই বন্দুকধারীরা গুলিবর্ষণ শুরু করে।

কোনো কোনো সূত্র বলছে, অন্তত চারজন বন্দুকধারী হামলায় অংশ নেয়। মার্কিন সরকার ও তালেবানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার একদিন পরেই এই বন্দুক হামলার ঘটনা ঘটল। তবে তালেবান এ হামলার দায় স্বীকার করে নি। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তালেবান কোনোভাবেই জড়িত নয়।

হামলার পর টিভিতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তথ্য মন্ত্রণালয়ের ১৮ তলা ওই ভবনের দুই-তিন তলার জানালা দিয়ে অনেকেই বের হয়ে আসার চেষ্টা করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজকের সংঘর্ষের সময় কয়েক জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০