ইরানি ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে চীন, রাশিয়া, ফ্রান্স
https://parstoday.ir/bn/news/world-i70215-ইরানি_ঘোষণায়_প্রতিক্রিয়া_জানিয়েছে_চীন_রাশিয়া_ফ্রান্স
ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী দুই মাস সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিক্রি বন্ধ রাখবে বলে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ (বুধবার) যে ঘোষণা দিয়েছেন সে বিষয়ে আলাদা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৮, ২০১৯ ১৭:১৭ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী দুই মাস সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিক্রি বন্ধ রাখবে বলে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ (বুধবার) যে ঘোষণা দিয়েছেন সে বিষয়ে আলাদা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, পরমাণু সমঝোতা পরিপূর্ণ বাস্তবায়নের বিষয়ে সব পক্ষের দায়-দায়িত্ব রয়েছে।  

প্রেসিডেন্ট হাসান রুহানি

এদিকে রাশিয়া বলেছে, পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে ইরান সরে যাওয়ার যে ঘোষণা দিয়েছে তা বাইরের চাপের ফল। দেশটির ওপর বাইরে থেকে যে উসকানিমূলক চাপ সৃষ্টি করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ইরান এ সিদ্ধান্ত নিয়েছে।  

অন্যদিকে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, পরমাণু সমঝোতায় সই করা ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এ চুক্তি বাঁচিয়ে রাখার সব রকমের প্রচেষ্টা চালাবে। তিনি সতর্ক করে বলেন, ইরান এ সমঝোতা থেকে সরে গেলে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রশ্ন সামনে চলে আসবে।#

পার্সটুডে/এসআইবি/৮