পরমাণু সমঝোতা রক্ষা করা হবে: জাতিসংঘ মহাসচিবের আশা
https://parstoday.ir/bn/news/world-i70224-পরমাণু_সমঝোতা_রক্ষা_করা_হবে_জাতিসংঘ_মহাসচিবের_আশা
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা হলো বিরাট বড় কূটনৈতিক অর্জন। মার্কিন সরকার নিজেকে প্রত্যাহার করে নিলেও আন্তর্জাতিক এ সমঝোতা রক্ষা করা হবে বলে তিনি আশা করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৯, ২০১৯ ০৯:৩৩ Asia/Dhaka
  • ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি (বামে) ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
    ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি (বামে) ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা হলো বিরাট বড় কূটনৈতিক অর্জন। মার্কিন সরকার নিজেকে প্রত্যাহার করে নিলেও আন্তর্জাতিক এ সমঝোতা রক্ষা করা হবে বলে তিনি আশা করেন।

গতকাল (বুধবার) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে বলেন, “মহাসচিব বার বার বলে আসছেন পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে পরমাণু সমঝোতা হচ্ছে বিরাট বড় কূটনৈতিক অর্জন। এ সমঝোতা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষায় অবদান রাখছে।”

ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ফারহান হক বলেন, মহাসচিব গুতেরেস জোরালোভাবে আশা করেন এই পরমাণু সমঝোতা সংরক্ষণ করা হবে।

আমেরিকার পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘনের প্রথম বার্ষিকীতে গতকাল ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এরপরই জাতিসংঘ মাহসচিব পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে আশা প্রকাশ করলেন।#

পার্সটুডে/এসআইবি/৯