বাণিজ্য চুক্তি না করলে চীন মারাত্মক ক্ষতির মুখে পড়বে: শি'কে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে বলেছেন, আমেরিকা এবং চীনের মধ্যে এখনই বাণিজ্য চুক্তি সম্পন্ন না হলে তার দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট শি এবং আমার সকল চীনা বন্ধুদের অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই যে আপনারা যদি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন না করেন তাহলে চীন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ এর ফলে মার্কিন কোম্পানিগুলো চীন ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প বলেন, চীনা পণ্যের চড়া মূল্য দিতে হয। একটি মান সম্পন্ন চুক্তি করার সুযোগ আপনাদের সামনে ছিল। কিন্তু আপসোস সেখান থেকে আপনারা সরে গেছেন!
গত শুক্রবার ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর নতুন করে দুই হাজার কোটি ডলারের বাড়তি শূল্কারোপ করার পর ওয়াশিংটন এবং আমেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধ নতুন মাত্রায় রূপ নিয়েছে। এসব পণ্যের ওপর শতকরা ১০ ভাগের জায়গায় ২৫ ভাগ শুল্ক বসানো হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩