মার্কিন বিমানবাহী রণতরী আনতে সৌদি ও আমিরাতের ব্যয় ৩০ কোটি ডলার
https://parstoday.ir/bn/news/world-i70574-মার্কিন_বিমানবাহী_রণতরী_আনতে_সৌদি_ও_আমিরাতের_ব্যয়_৩০_কোটি_ডলার
মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী ও সেনা রাখার খরচ হিসেবে ৩০ কোটি ডলার পরিশোধ করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কাতারের আশ-শারক পত্রিকা এ খবর দিয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ২১, ২০১৯ ১৮:০৮ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী রণতরী
    মার্কিন বিমানবাহী রণতরী

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী ও সেনা রাখার খরচ হিসেবে ৩০ কোটি ডলার পরিশোধ করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কাতারের আশ-শারক পত্রিকা এ খবর দিয়েছে।

পত্রিকাটি আরও লিখেছে, সৌদি ও আমিরাতি গণমাধ্যম ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ানোর জন্য সব ধরণের চেষ্টা চালিয়েছে। এসব গণমাধ্যম বাগযুদ্ধকে সামরিক সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা করেছে। এরই অংশ হিসেবে বিমানবাহী রণতরীকে এ অঞ্চলে আনা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাব, কিন্তু সৌদি আরব ও আরব আমিরাতকে প্রতি সেকেন্ডের  জন্য খরচ দিতে হবে।

অ্যালাইন গ্রুপ নামের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান জানিয়েছে, আমেরিকা মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের যে বিমানবাহী রণতরী পাঠিয়েছে তা রক্ষণাবেক্ষণের জন্য বছরে ব্যয় হয় ২৪ থেকে ৩২ কোটি ডলার। সৌদি আরব ও আমিরাত তা পরিশোধ করেছে। ট্রাম্পের মতে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হচ্ছে দুধের গাভীর মতো, প্রয়োজন মতো তাদের দুধ দোহন করতে হবে।#

পার্সটুডে/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।