‌আফগানিস্তানে মার্কিন বাগরাম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/world-i70627-আফগানিস্তানে_মার্কিন_বাগরাম_ঘাঁটিতে_ক্ষেপণাস্ত্র_হামলা
আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বাগরাম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পারওয়ান প্রদেশের পুলিশের উপ-প্রধান আব্দুল ওয়াসে রাহিমি বলেছেন, গতরাতে অজ্ঞাত ব্যক্তিরা মার্কিন এই সামরিক ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৩, ২০১৯ ১১:৫৫ Asia/Dhaka
  • ‌আফগানিস্তানে মার্কিন বাগরাম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বাগরাম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পারওয়ান প্রদেশের পুলিশের উপ-প্রধান আব্দুল ওয়াসে রাহিমি বলেছেন, গতরাতে অজ্ঞাত ব্যক্তিরা মার্কিন এই সামরিক ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায় নি।

বাগরাম ঘাঁটি রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘাঁটিতে কয়েকশ' মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং এখানে রয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র।

এর আগে বেশ কয়েক বার এই ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবান। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করে নি। ২০১২ সালে এই ঘাঁটিতে সেনাবাহিনীর তৎকালীন শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসি'র বিমানে রকেট হামলা চালিয়েছিল তালেবান। এর ফলে তার বিমান ক্ষতিগ্রস্ত হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩