'ইরান-বিদ্বেষ, নির্বুদ্ধিতা ও অজ্ঞতা ফুটে উঠেছে ট্রাম্পের বক্তব্যে'
https://parstoday.ir/bn/news/world-i70656-'ইরান_বিদ্বেষ_নির্বুদ্ধিতা_ও_অজ্ঞতা_ফুটে_উঠেছে_ট্রাম্পের_বক্তব্যে'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাতিকে 'সন্ত্রাসী' বলে যে মন্তব্য করেছেন ইরান তার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে মার্কিন প্রেসিডেন্টের তীব্র ইরান-বিদ্বেষ, নির্বুদ্ধিতা ও অজ্ঞতা ফুটে উঠেছে।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
মে ২৪, ২০১৯ ১৩:১৪ Asia/Dhaka
  • জাতিসংঘে ইরানের প্রতিনিধি মাজিদ তাখ্‌তে-রাভানচি
    জাতিসংঘে ইরানের প্রতিনিধি মাজিদ তাখ্‌তে-রাভানচি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাতিকে 'সন্ত্রাসী' বলে যে মন্তব্য করেছেন ইরান তার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে মার্কিন প্রেসিডেন্টের তীব্র ইরান-বিদ্বেষ, নির্বুদ্ধিতা ও অজ্ঞতা ফুটে উঠেছে।

জাতিসংঘে ইরানের প্রতিনিধি মাজিদ তাখ্‌তে-রাভানচি ট্রাম্পের ওই মন্তব্য নাকচ করে দিয়ে আরও বলেছেন, ইরানই সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার এবং এ অঞ্চলে সন্ত্রাসবাদের সবচেয়ে শক্তিশালী শত্রু। তিনি এ প্রসঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে দায়েশ বা আইএস সন্ত্রাসীসহ সমমনা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ধ্বংস করার ইরানি পদক্ষেপগুলোর কথা স্মরণ করিয়ে দেন। 

ট্রাম্প ইরানি জাতির প্রশংসা করে যেসব কথা বলেছিলেন সেদিকে ইঙ্গিত করে রাভানচি বলেছেন, ট্রাম্পের সাংঘর্ষিক ও নির্বুদ্ধিতাপূর্ণ বক্তব্য ইরান ও ইরানি জাতি সম্পর্কে একদিকে তার সীমাহীন বিদ্বেষ এবং অন্যদিকে এই মহান জাতির হাজার হাজার বছরের ইতিহাস সম্পর্কে তার অজ্ঞতা স্পষ্ট করেছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানি দূত আরও বলেছেন, ইরান সম্পর্কে ট্রাম্পের অবমাননাকর কথা চাপ প্রয়োগ ও ভয় দেখানোর মার্কিন নীতির মোকাবেলায় ইরানি জাতির প্রতিরোধের দৃঢ়-ইচ্ছাকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে মাত্র।

ইরান সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার মার্কিন নীতি তেহরানের জন্য নতুন কিছু নয় বলে মন্তব্য করে তিনি বলেন, এটা ইরানের ওপর অব্যাহত অবৈধ মার্কিন  নিষেধাজ্ঞারই ধারাবাহিকতা মাত্র এবং এ থেকে আবারও ইরানি জাতির প্রতি মার্কিন সরকারের বিদ্বেষ স্পষ্ট হয়েছে।  

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইরান সব সময়ই বিপজ্জনক ও খুব খারাপ খেলোয়াড়। তারা সন্ত্রাসী জাতি এবং আমরা তাদের মাধ্যমে প্রতারিত হব না। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরানিরা এখন ব্যাপক অর্থনৈতিক সংকটে ভুগছে এবং ইরানে মুদ্রাস্ফীতি এখন বিশ্বে সর্বোচ্চ বলেও তিনি দাবি করেন।

ট্রাম্প এক বছর আগে ইরানের পরমাণু বিষয়ক আন্তর্জাতিক সমঝোতা বাতিল করে ইসলামী এই দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করেছেন এবং নতুন নানা শর্তে ইরানকে আলোচনায় বসতে বলছেন। ইরান তার দাবি নাকচ করে আসছে এবং ওই চুক্তি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। সম্প্রতি ইরান পরমাণু বিষয়ক ওই চুক্তির কিছু দিকের বাস্তবায়ন স্থগিত রেখেছে। #

পার্সটুডে/এমএএইচ/২৪