মোদির শপথে আমন্ত্রণ না পাওয়ার কারণ ব্যাখ্যা করল পাকিস্তান
-
নরেন্দ্র মোদি (বামে) ও ইমরান খান (ডানে)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয় নি। আগামী বৃহস্পতিবার নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
ভারতের সিদ্ধান্তে পাকিস্তানের অভ্যন্তরে প্রশ্নের মুখে পড়েছে ইমরান খান ও তার দল। বিরোধী দল পাকিস্তান পিপলস' পার্টির নেতা সাইয়্যেদ খুরশিদ আহমাদ শাহ ও সাঈদ গনি কটাক্ষ করে বলেছেন,পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ইমরান খান আমন্ত্রণ পান নি।
এর জবাবে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, ইমরান খানকে আমন্ত্রণ না জানানোর পেছনে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি কাজ করেছে। সাম্প্রতিক নির্বাচনের সময়ও মোদি পাকিস্তানের বিরুদ্ধে নানা বক্তব্য দিয়েছেন, পাকিস্তানকে আঘাত করেছেন। এখন রাতারাতি মোদি ওই অবস্থান থেকে সরে এসে পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন নি।
এবার ভারতে লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে বিবৃতি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তা নিয়ে তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন। মোদি নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানান ইমরান। ফোন করেন। দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।
কিন্তু শপথ অনুষ্ঠানে সব প্রতিবেশী দেশকে আমন্ত্রণ জানালেও পাকস্তানকে বাদ রেখেছেন নরেন্দ্র মোদি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।