আমেরিকার ভার্জিনিয়ায় বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি: নিহত ১২, আহত ৬
https://parstoday.ir/bn/news/world-i70853-আমেরিকার_ভার্জিনিয়ায়_বন্দুকধারীর_এলোপাথাড়ি_গুলি_নিহত_১২_আহত_৬
আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত ও অন্তত ছয় জন আহত হয়েছেন। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে বন্দুকধারী এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি করতে শুরু করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৯ ০৩:৫৪ Asia/Dhaka
  • গুলিবর্ষণের ঘটনার পর নিরাপত্তা জোরদার
    গুলিবর্ষণের ঘটনার পর নিরাপত্তা জোরদার

আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত ও অন্তত ছয় জন আহত হয়েছেন। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে বন্দুকধারী এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি করতে শুরু করে।

সেখানে সরকারি কয়েকটি ভবন রয়েছে। এর একটি ভবন থেকে সে গুলি চালাতে শুরু করে।

হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটিরই একজন কর্মী। সে স্থানীয় সরকারের ওই কার্যালয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। হামলাকারী পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায়। এতে এক পুলিশ আহত হয়েছে। বুলেটপ্রুফ ভেস্ট থাকায় ওই পুলিশ বেঁচে গেছে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও মারা যায়।

ভার্জিনিয়া বিচের পুলিশ প্রধান জেমস কের্ভেরা জানিয়েছেন, হামলাকারী একাই এ ঘটনা ঘটিয়েছে বলে তারা ধারণা করছেন।

আমেরিকায় গুলিতে হতাহতের ঘটনা ক্রমেই বাড়ছে। বন্দুক হামলার ঘটনা নিয়ে গবেষণাকারী ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভ-এর পরিসংখ্যান অনুযায়ী এ নিয়ে চলতি ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫০টি বড় ধরণের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর বাইরেও আরও অনেক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তবে ওই সব ঘটনায় হতাহত হয়েছে কম।#

পার্সটুডে/ সোহেল আহম্মেদ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।