ইমরান খান কি সৌদি রাজাকে অপমান করেছেন? (ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i70923-ইমরান_খান_কি_সৌদি_রাজাকে_অপমান_করেছেন_(ভিডিও)
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজকে অপমান করেছেন বলে মনে করছে রিয়াদ। মক্কায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ইমরান খান রাজা সালমানের সঙ্গে প্রটোকল অনুযায়ী আচরণ করেন নি বলে অভিযোগ উঠেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০১৯ ১৩:২৪ Asia/Dhaka
  • ইমরান খান কি সৌদি রাজাকে অপমান করেছেন? (ভিডিও)

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজকে অপমান করেছেন বলে মনে করছে রিয়াদ। মক্কায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ইমরান খান রাজা সালমানের সঙ্গে প্রটোকল অনুযায়ী আচরণ করেন নি বলে অভিযোগ উঠেছে।

একটি অসমর্থিত সূত্র বলছে, সৌদি আরব এরইমধ্যে এ বিষয়ে পাকিস্তানের কাছে প্রতিবাদ জানিয়েছে।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজা সালমানের পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর একটি ভিডিও মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে ইমরান খান গাড়ী থেকে নেমে লাল গালিচার ওপর দিয়ে রাজা সালমানের কাছে যান। রাজা সালমান তার সঙ্গে হাত মেলানোর পর দু'জনের মধ্যে একটু কথা হয়। এরপরই ইমরান খান আর রাজার দিকে না তাকিয়ে সরাসরি দোভাষীর সঙ্গে কথা বলতে থাকেন। এরপর দোভাষীর দিকে তাকিয়ে রাজার উদ্দেশে কিছু বলেন এবং রাজাকে তা বলতে বলেন। এরপর রাজার জবাবের অপেক্ষায় না থেকে সম্মেলনস্থলের দিকে চলে যান।

সৌদি আরবের অনেকেই এই আচরণকে রাজার জন্য চরম অপমান হিসেবে মনে করছেন। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।

গত ফেব্রুয়ারি মাসেই পাকিস্তান সফরে যান রাজার ছেলে মুহাম্মাদ বিন সালমান। অভ্যর্থনা জানিয়ে যুবরাজকে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন ইমরান খান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।