আফগানিস্তানে দায়েশ সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিয়েছে মার্কিন সেনারা!
-
আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা
আফগানিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে মার্কিন সেনাবাহিনী সহায়তা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল (শুক্রবার) উগ্র গোষ্ঠী তালেবান এক বিবৃতিতে জানিয়েছে যে, আফগানিস্তানের কুনার প্রদেশে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ তালেবানের অভিযানের মুখে অবরুদ্ধ হয়ে পড়লে মার্কিন বাহিনী দায়েশ সন্ত্রাসী এবং স্থানীয় নেতাদেরকে উদ্ধার করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন সেনারা হেলিকপ্টারের মাধ্যমে অবরুদ্ধ তালেবান সন্ত্রাসীদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। বিবৃতে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে তালেবান দায়েশের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং সন্ত্রাসীদের কিছু সদস্যকে ঘেরাও করে রেখেছিলো তারা।
এর আগে গত বছর আফগানিস্তানের জাওযান প্রদেশে তালেবানের সঙ্গে লড়াইয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া বিপুল সংখ্যক দায়েশ সন্ত্রাসীকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছিল। দি ইকোনোমিক টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে যে আফগানিস্তানে বর্তমানে ১০,০০০ দায়েশ সন্ত্রাসী উপস্থিত আছে। ওয়াশিংটনের পৃষ্ঠপোষকতায় এ সংখ্যা বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।