বাড়ল উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ: প্রতিরোধের ডাক
https://parstoday.ir/bn/news/world-i71517-বাড়ল_উত্তর_কোরিয়ার_বিরুদ্ধে_মার্কিন_নিষেধাজ্ঞার_মেয়াদ_প্রতিরোধের_ডাক
উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পদক্ষেপকে শত্রুতামূলক হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা বা সামরিক হুমকির মুখে কখনোই নতি স্বীকার না করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে উত্তর কোরিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৯ ১৩:১৪ Asia/Dhaka
  • বাড়ল উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ: প্রতিরোধের ডাক

উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পদক্ষেপকে শত্রুতামূলক হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা বা সামরিক হুমকির মুখে কখনোই নতি স্বীকার না করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে উত্তর কোরিয়া।

আজ (বুধবার) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, "আমাদের রাষ্ট্র এমন কোনো দেশ নয় যে সে মার্কিন নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পণ করবে। আমরা এমন কোনো দেশ নয় যে এখানে আমেরিকা যখনই ইচ্ছা করে তখনই হামলা চালাতে পারবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর দিয়েছে। তবে মুখপাত্রের নাম জানা যায় নি।

মুখপাত্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নবায়ন করার পদক্ষেপকে সবচেয়ে শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে বলেন, উত্তর কোরিয়া তার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার জন্য মোটেও তৃষ্ণার্ত নয়। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যতদিন মার্কিন হুমকি ও বিদ্বেষী নীতি গ্রহণ করা হবে ততদিন পর্যন্ত পিয়ংইয়ংকে পরমাণু নিরস্ত্রীকরণ করা কঠিন হবে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মুখপাত্র।#

পার্সটুডে/বাবুল আখতার/২৬  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।