পঞ্চম দফা পরমাণু বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং: প্রেসিডেন্ট পার্ক
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাক গিউন-হাই আজ(সোমবার) বলেছেন, পিয়ংইয়ং পঞ্চম দফা পরমাণু বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। অবশ্য কিসে ভিত্তিতে এ আভাস পেয়েছেন সে বিষয়ে কিছু বলেন নি তিনি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে যে কোনো “উস্কানি” মোকাবেলায় তৈরি থাকার নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট পাক। এদিকে সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল দেশটির সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, আগামী মাসের প্রথম দিকে পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছে পিয়ংইয়ং।
নতুন এ পরীক্ষার মধ্য দিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বসানোর মতো ছোট পরমাণু বোমা তৈরির আরো কাছে উত্তর কোরিয়া যাবে বলে আশংকা করছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা।
২০০৫ সালে উত্তর কোরিয়া প্রথম পরমাণু বোমার পরীক্ষা করে। তারপর দেশটি ২০০৬, ২০০৯ এবং ২০১৬ সালে চার দফা পরমাণু বোমার পরীক্ষা করেছে।#
মূসা রেজা/১৮