বাণিজ্যে মার্কিন ডলার বাদ দিচ্ছে রাশিয়া এবং চীন
https://parstoday.ir/bn/news/world-i71561-বাণিজ্যে_মার্কিন_ডলার_বাদ_দিচ্ছে_রাশিয়া_এবং_চীন
দ্বিপাক্ষিক বাণিজ্যে মার্কিন ডলারকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া এবং চীন। মস্কো এবং বেইজিং এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০১৯ ১১:২৯ Asia/Dhaka
  • বাণিজ্যে মার্কিন ডলার বাদ দিচ্ছে রাশিয়া এবং চীন

দ্বিপাক্ষিক বাণিজ্যে মার্কিন ডলারকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া এবং চীন। মস্কো এবং বেইজিং এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে।

ডলার ক্রমেই আস্থা হারাচ্ছে

দ্বিপাক্ষিক বাণিজ্যে দেশ দু'টি নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রুশ দৈনিক ইসভেস্তিয়া এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, চুক্তিতে সই করেছেন রুশ অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়্যানোভ এবং চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার প্রধান  ই গ্যাং। দেশ দুটি বাণিজ্য ক্ষেত্রে ডলার ব্যবহার থেকে সরে আসার যে তৎপরতা চালাচ্ছে নতুন চুক্তি তা আরও জোরদার করবে। দুই দেশের জন্য আন্তঃসীমান্ত বাণিজ্যের জন্য দেশদুটি নতুন একটি পদ্ধতি তৈরি করছে বলে দৈনিকটি জানিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।