ইরানি জাহাজের আটকাদেশ আরো ১৪ দিন বাড়িয়েছে জিব্রাল্টার
https://parstoday.ir/bn/news/world-i71775-ইরানি_জাহাজের_আটকাদেশ_আরো_১৪_দিন_বাড়িয়েছে_জিব্রাল্টার
ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টারের একটি আদালত ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে আটাকাদেশের মেয়াদ আরো ১৪ দিন বাড়িয়েছে। গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জিব্রাল্টার কর্তৃপক্ষ ব্রিটিশ মেরিন সেনাদের সহায়তায় সিরিয়া অভিমুখী ইরানি ট্যাংকারটি আটক করে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ০৭, ২০১৯ ০৮:৫২ Asia/Dhaka
  • ইরানের গ্রেস-১ ট্যাংকার
    ইরানের গ্রেস-১ ট্যাংকার

ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টারের একটি আদালত ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে আটাকাদেশের মেয়াদ আরো ১৪ দিন বাড়িয়েছে। গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জিব্রাল্টার কর্তৃপক্ষ ব্রিটিশ মেরিন সেনাদের সহায়তায় সিরিয়া অভিমুখী ইরানি ট্যাংকারটি আটক করে।

জিব্রাল্টার সরকার এক বিবৃতিতে বলেছে, দেশের সুপ্রিম কোর্ট ইরানের গ্রেস-১ ট্যাংকারটিকে আটক রাখার যৌক্তিক ভিত্তি খুঁজে পাওয়ায় আটকাদেশের মেয়াদ বাড়িয়েছে। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ২০১২ সালে পাস হওয়া ইউরোপীয় ইউনিয়নের একটি প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে আাদালত এ আদেশ দিয়েছে।   

ব্রিটিশ মেরিন সেনারা আটক করে ইরানি তেল ট্যাংকার

বৃহস্পতিবার এক বিবৃতিতে জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্ডো বলেছিলেন, ব্রিটিশ মেরিন সেনাদের সহায়তায় পুলিশ ও কাস্টমস এজেন্সি গ্রেস-১ নামের জাহাজটি আটক করে। এরপর দিন শুক্রবার বার্তা সংস্থা এপি জানায়, তেল ট্যাংকারের ২৮ ক্রুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, কোনো ফৌজদারি ঘটনায় আটক করা হয় নি।

স্পেন সরকার জানিয়েছে, মার্কিন সরকারের অনুরোধে ব্রিটিশ সেনারা ইরানি জাহাজটি আটক করে। জিব্রাল্টার নিয়ে স্পেন ও ব্রিটেনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। জিব্রাল্টারকে নিজের ভূখণ্ড বলে দাবি করে স্পেন।#

পার্সটুডে/এসআইবি/৭