পারস্য উপসাগরে উত্তেজনার জন্য দায়ী ট্রাম্প: ব্রিটিশ লেবার পার্টি
https://parstoday.ir/bn/news/world-i72117-পারস্য_উপসাগরে_উত্তেজনার_জন্য_দায়ী_ট্রাম্প_ব্রিটিশ_লেবার_পার্টি
বৃটেনের লেবার পার্টির প্রধান জেরেমি করবিন বলেছেন, পারস্য উপসাগরে উত্তেজনা সৃষ্টির জন্য দায়ী হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বৃটেনের একটি তেল ট্যাংকার আটক করার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ২১, ২০১৯ ০৪:১৬ Asia/Dhaka
  • জেরেমি করবিন
    জেরেমি করবিন

বৃটেনের লেবার পার্টির প্রধান জেরেমি করবিন বলেছেন, পারস্য উপসাগরে উত্তেজনা সৃষ্টির জন্য দায়ী হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বৃটেনের একটি তেল ট্যাংকার আটক করার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে বৃটেনের প্রধান বিরোধী দলের নেতা জেরেমি করবিন আরও বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে সংঘাতের আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। এ সময় তিনি পারস্য উপসাগরে যুদ্ধের আশঙ্কা ও উত্তেজনা কমাতে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে জাতিসংঘের মাধ্যমে আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

একই সঙ্গে জেরেমি করবিন ইরানে ব্রিটিশ তেল ট্যাংকার আটকের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং ব্রিটিশ তেল ট্যাংকার ছেড়ে দিতে ইরানের প্রতি আহ্বান জানান।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শুক্রবার রাতে হরমুজ প্রণালী থেকে বৃটেনের একটি তেল ট্যাংকার আটক করেছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার কারণে তেল ট্যাংকারটিকে আটক করা হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।