নিরাপত্তা পরিষদে কঠোর সমালোচনার মুখে ট্রাম্পের প্রতিনিধি
https://parstoday.ir/bn/news/world-i72230-নিরাপত্তা_পরিষদে_কঠোর_সমালোচনার_মুখে_ট্রাম্পের_প্রতিনিধি
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কঠোর সমালোচনার শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতেনিধি জ্যাসন গ্রিনব্ল্যাট। এমনকি খোদ আমেরিকার মিত্ররাও মার্কিন প্রতিনিধির তীব্র সমালোচনা করেছে। গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের অধিবেশনে বক্তব্য দেন গ্রিনব্ল্যাট।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ২৪, ২০১৯ ১৭:৩৩ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন (ফাইল ফটো)
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন (ফাইল ফটো)

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কঠোর সমালোচনার শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতেনিধি জ্যাসন গ্রিনব্ল্যাট। এমনকি খোদ আমেরিকার মিত্ররাও মার্কিন প্রতিনিধির তীব্র সমালোচনা করেছে। গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের অধিবেশনে বক্তব্য দেন গ্রিনব্ল্যাট।

নিরাপত্তা পরিষদের অধিবেশনে তিনি বলেন, কল্পিত আন্তর্জাতিক মতৈক্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে না। এ সময় তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া মধ্যপ্রাচ্য বিষয়ক প্রস্তাবনাগুলোর গুরুত্ব নিয়েও প্রশ্ন তোলেন। নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের ভিত্তিতে ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধান করতে হবে বলে যে ধারণা রয়েছে তাও তিনি নাকচ করেন। আান্তর্জাতিক আইনের ভিত্তিতে এ সমস্যার সমাধান হবে না বলে তিনি মন্তব্য করেন।

জ্যাসন গ্রিনব্ল্যাট

কথিত ডিল অব দা সেঞ্চুরির কথা উল্লেখ করে গ্রিনব্ল্যাট বলেন, “আমরা যে শান্তি পরিকল্পনা উস্থাপনা করতে যাচ্ছি তা এই পরিষদে পাস হওয়া অনেক প্রস্তাবের মতো দ্ব্যর্থক হবে না। এটি আন্তর্জাতিক মতৈক্যের বিষয়ে কল্পনাপ্রসূত কোনো চিন্তাও নয়।”

মার্কিন প্রতিনিধির এ বক্তব্যের পর নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ চার সদস্য ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও রাশিয়া গ্রিনব্ল্যাটের সমালোচনায় মুখর হয়ে ওঠে। এসময় এসব দেশের প্রতিনিধিরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া মার্কিন প্রতিনিধির বক্তব্যকে চ্যালেঞ্জ করেন।#

পার্সটুডে/এসআইবি/২৪