এমন ক্ষেপণাস্ত্র বহু লোকের কাছে আছে: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i72309-এমন_ক্ষেপণাস্ত্র_বহু_লোকের_কাছে_আছে_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া যে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা আমেরিকার জন্য কোনো হুমকি নয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ২৭, ২০১৯ ১৩:৫৬ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা (বৃহস্পতিবারের ছবি)
    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা (বৃহস্পতিবারের ছবি)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া যে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা আমেরিকার জন্য কোনো হুমকি নয়।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরপরই পিয়ংইয়ং বলেছে, এটি প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার জন্য আনুষ্ঠানিক হুঁশিয়ারি সংকেত। এরপরও প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এগুলো হলো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এবং এমন ক্ষেপণাস্ত্র বহু লোকের হাতে আছে।”

গতকাল (শুক্রবার) উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি আপনাদের বলতে পারি যে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে তিনি বলেন নি, এটি আমেরিকার জন্য হুঁশিয়ারি। তিনি আমেরিকার জন্য কোনো সতর্ক সংকেত দেন নি।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে।” দুই কোরিয়ার দ্বন্দ্ব বলতে ট্রাম্প ১৯৫০ থেকে ১৯৫৩ সালের যুদ্ধকে বুঝিয়েছেন। ওই যুদ্ধে আমেরিকা দক্ষিণ কোরিয়ার পক্ষে অংশ নিয়েছিল।

উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার ভোরে জাপান সাগরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। যখন পরমাণু নিরস্ত্রীকরণ ও উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে আলোচনা চলছে তখন কিম জং উন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।#   

পার্সটুডে/এসআইবি/২৭