পুরনো দ্বন্দ্ব বাড়িয়ে তুলবেন না: আমেরিকাকে চীন
https://parstoday.ir/bn/news/world-i72427-পুরনো_দ্বন্দ্ব_বাড়িয়ে_তুলবেন_না_আমেরিকাকে_চীন
আমেরিকা ও এশিয়ার বাইরের কয়েকটি দেশকে হুঁশিয়ার করে চীন বলেছে, দক্ষিণ চীন সাগরের পুরনো দ্বন্দ্ব বাড়িয়ে তোলার চেষ্টা করবেন না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০১৯ ১৯:১০ Asia/Dhaka
  • দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী
    দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী

আমেরিকা ও এশিয়ার বাইরের কয়েকটি দেশকে হুঁশিয়ার করে চীন বলেছে, দক্ষিণ চীন সাগরের পুরনো দ্বন্দ্ব বাড়িয়ে তোলার চেষ্টা করবেন না।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই বলেন, দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে চীন ও আসিয়ানের সদস্যরা সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছে। এই কাঙ্ক্ষিত অর্জন এই কথা পরিষ্কার করে দেয় যে, এ অঞ্চলের দেশগুলো যৌথভাবে দক্ষিণ চীন সাগরের সবকিছু ঠিক করবে এবং শান্তি রক্ষা করবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই

চীনা পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তার দেশ এ অঞ্চলে অন্য যেকোনো দেশের হস্তক্ষেপের বিরোধী। তিনি আরো বলেন, চীন ও আসিয়ানের অন্য সদস্যদের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে- অতীতের মতো এমন ধারণা তৈরি করা এ অঞ্চলের বাইরের দেশগুলোর উচিত হবে না।   

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যখন থাইল্যান্ডে অবস্থান করছেন এবং তার সঙ্গে ওয়াং ই’র বৈঠকের কথা রয়েছে তখন তিনি এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/৩১