হরমুজ প্রণালীতে জাহাজে ব্রিটিশ পতাকা ওড়াবে না শেল কোম্পানি
https://parstoday.ir/bn/news/world-i72457-হরমুজ_প্রণালীতে_জাহাজে_ব্রিটিশ_পতাকা_ওড়াবে_না_শেল_কোম্পানি
ব্রিটিশ-ডাচ তেল ও গ্যাস কোম্পানি ‘রয়েল ডাচ শেল গ্রুপ’ ঘোষণা করেছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অতিক্রম সময় তারা আপাতত ব্রিটিশ পতাকা ওড়াবে না।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
আগস্ট ০২, ২০১৯ ০৮:০৫ Asia/Dhaka
  • হরমুজ প্রণালীতে জাহাজে ব্রিটিশ পতাকা ওড়াবে না শেল কোম্পানি

ব্রিটিশ-ডাচ তেল ও গ্যাস কোম্পানি ‘রয়েল ডাচ শেল গ্রুপ’ ঘোষণা করেছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অতিক্রম সময় তারা আপাতত ব্রিটিশ পতাকা ওড়াবে না।

শেল কোম্পানির নির্বাহী পরিচালক বেন ভান বুরডেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শেল কোম্পানির জাহাজগুলো হরমুজ প্রণালীতে এখনো চলাচল করছে এবং সম্ভবত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা আমাদের সব জাহাজকে ব্রিটিশ পতাকা ওড়াতে নিষেধ করা হয়েছে।

এর আগে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি বা বিপি’র নির্বাহী পরিচালক বব ডাডলে বলেছেন, তাদের কোম্পানি হরমুজ প্রণালীতে আর কোনো ব্রিটিশ জাহাজ ও ক্রু পাঠাবে না।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ১৯ জুলাই আন্তর্জাতিক জাহাজ চলাচল আইন লঙ্ঘন করার দায়ে ব্রিটেনের স্টেনা ইমপেরো নামের একটি তেল ট্যাংকার আটক করেছে।

এরপর থেকে ব্রিটেন ও আমেরিকা পারস্য উপসাগরে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা জোরদারের অজুহাতে ইরান-বিরোধী জোট গঠনের চেষ্টা করছে, তবে ইউরোপীয়রা এই পদক্ষেপকে খুব একটা ভালো ভাবে নিচ্ছে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২