কোরীয় উপদ্বীপের শান্তি প্রক্রিয়া জটিল করছে জাতিসংঘ: উ. কোরিয়া
-
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (ফাইল ছবি)
উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে বিবৃতি প্রকাশ করেছে তার তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বলেছে, নিরাপত্তা পরিষদের এ ধরনের পদক্ষেপ কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে জটিল করে তুলবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া নিজের ক্ষেপণাস্ত্রগুলোর আধুনিকায়ন করে এই বিশ্ব সংস্থার প্রস্তাব লঙ্ঘন করছে।
এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরো বলেছে, দেশটির ওপর জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত কোনো নিষেধাজ্ঞা পিয়ংইয়ং মানে না।
উত্তর কোরিয়া গত ১০ দিনে তিন বার স্বল্প-পাল্লার বিভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দেশটি বারবার বলে এসেছে, সেদেশের ব্যাপারে আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের প্রতিশ্রুতি পূরণ না করলে পিয়ংইয়ং নিজের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে। উত্তর কোরিয়া আরো বলেছে, আমেরিকা ও তার মিত্র দেশগুলোর হুমকির মুখে বাধ্য হয়ে নিজের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করেছে পিয়ংইয়ং। #
পার্সটুডে/এমএমআই/৫