রাশিয়া থেকে এসইউ-৩৫ কেনার কথা চিন্তা করছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i72722-রাশিয়া_থেকে_এসইউ_৩৫_কেনার_কথা_চিন্তা_করছে_তুরস্ক
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এসইউ-৩৫ জঙ্গিবিমান কেনার চিন্তা করছে তুরস্ক। আংকারার কাছে আমেরিকা এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি স্থগিত করার পর তুর্কি সরকার বিকল্প হিসেবে রুশ বিমান কেনার কথা বিবেচনায় নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৯ ১৪:৩৮ Asia/Dhaka
  • এসইউ-৩৫ বিমান
    এসইউ-৩৫ বিমান

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এসইউ-৩৫ জঙ্গিবিমান কেনার চিন্তা করছে তুরস্ক। আংকারার কাছে আমেরিকা এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি স্থগিত করার পর তুর্কি সরকার বিকল্প হিসেবে রুশ বিমান কেনার কথা বিবেচনায় নিয়েছে।

তুরস্কের দৈনিক ইয়েনি সাফাক গতকাল (শনিবার) এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কর্তৃপক্ষ এসইউ-৩৫ বিমান কেনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবেচনা করার জন্য দেশের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। সামরিক বাহিনী যদি বিষয়টি অনুমোদন করে তাহলে তুর্কি সরকার রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র নির্মাণ কোম্পানি রোজোবোরোনেক্সপোর্টের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করবে।

এস-৪০০

সম্প্রতি, রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনেছে  তুরস্ক। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এছাড়া, ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কার করার হুমকি দিয়েছে। জবাবে তুরস্ক বলেছে, মার্কিন সরকারের এসব সিদ্ধান্ত অন্যায় এবং এফ-৩৫ বিমান না দিলে আংকারা বিকল্প উৎস থেকে তার প্রতিরক্ষা চাহিদা পূরণ করবে। এরইমধ্যে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চালান গ্রহণ করতে শুরু করেছে।#   

পার্সটুডে/এসআইবি/১১