'দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন আমেরিকার বেপরোয়া আচরণ'
https://parstoday.ir/bn/news/world-i72802-'দক্ষিণ_কোরিয়ায়_ক্ষেপণাস্ত্র_মোতায়েন_আমেরিকার_বেপরোয়া_আচরণ'
দক্ষিণ কোরিয়ায় মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। একইসঙ্গে দেশটি বলেছে, আমেরিকার এ ধরনের পদক্ষেপের ফলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে নতুন শীতল যুদ্ধের সূচনা করবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৪, ২০১৯ ১৪:৩৪ Asia/Dhaka
  • 'দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন আমেরিকার বেপরোয়া আচরণ'

দক্ষিণ কোরিয়ায় মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। একইসঙ্গে দেশটি বলেছে, আমেরিকার এ ধরনের পদক্ষেপের ফলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে নতুন শীতল যুদ্ধের সূচনা করবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ আজ (বুধবার) তার সম্পাদিকীয় কলামে এ হুঁশিয়ারি দিয়েছে। সেখানে আরো বলা হয়েছে, আমেরিকা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে তা চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরো বেপরোয়া করে তুলবে।   

কেসিএনএ সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করার মাধ্যমে দক্ষিণ কোরিয়া কেবল তার নিজের ধ্বংসের পথ প্রশস্ত করবে। এছাড়া দক্ষিণ কোরিয়া এরইমধ্যে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'থাড' মোতায়েন করার জন্য ওই নিবন্ধে সিউলের কড়া সমালোচনা করা হয়েছে।  

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা 'থাড'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিল করার পর আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এশিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সম্ভাব্য পরিকল্পনার কথা জানান। আইএনএফ চুক্তির আওতায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভূমি থেকে নিক্ষেপযোগ্য ৫০০ কিলোমিটার থেকে ৫,০০০ কিলোমিটার পাল্লার সব ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়। #

পার্সটুডে/বাবুল আখতার/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।