ইয়েমেনে উন্নত ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i73007-ইয়েমেনে_উন্নত_ড্রোন_ভূপাতিত_হওয়ার_কথা_স্বীকার_করল_আমেরিকা
ইয়েমেনে এমকিউ-নাইন মডেলের একটি ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে আমেরিকা। মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক দু'জন সামরিক কর্মকর্তা বলেছেন, ইয়েমেনে ভূপাতিত ড্রোনটি মার্কিন সামরিক বাহিনীর।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ২২, ২০১৯ ১৩:৪৩ Asia/Dhaka
  • ইয়েমেনে উন্নত ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল আমেরিকা

ইয়েমেনে এমকিউ-নাইন মডেলের একটি ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে আমেরিকা। মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক দু'জন সামরিক কর্মকর্তা বলেছেন, ইয়েমেনে ভূপাতিত ড্রোনটি মার্কিন সামরিক বাহিনীর।

একজন কর্মকর্তা বলেছেন, ড্রোনটি হুথি আনসারুল্লাহর যোদ্ধারা ভূপাতিত করেছে। তবে অপর কর্মকর্তা বলেছেন, ড্রোন ভূপাতিত করার সঙ্গে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়।

ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বিভাগ  বুধবার ভোরে আমেরিকার তৈরি উন্নত ড্রোন এমকিউ-নাইন ভূপাতিত করে। এরপর ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক সংবাদ সম্মেলনে বলেন, ধামার প্রদেশের আকাশে ওড়ার সময় মার্কিন ড্রোনটিকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করা হয়েছে। এর ফলে তা ভূপাতিত হয়। ইয়েমেনিদের নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সাহায্যে এটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

তিনি জানান, সৌদি আরব আমেরিকার তৈরি ড্রোনটি ইয়েমেনিদের বিরুদ্ধে ব্যবহার করছিল। ড্রোন ধ্বংসের কাজে যে মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা খুব শিগগিরই সবার সামনে প্রদর্শন করা হবে তিনি জানান।

তিনি বলেন, আগ্রাসীদের উচিত ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘন থেকে পুরোপুরি বিরত থাকা। 

এর আগে গত মে মাসে আমেরিকার তৈরি ড্রোন এমকিউ-ওয়ান ধ্বংস করে ইয়েমেনির সামরিক বাহিনী।

ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হয়েছে। তবে আজকের ড্রোনটিই সবচেয়ে উন্নত বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।