ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; প্রস্তাব পর্যালোচনা
https://parstoday.ir/bn/news/world-i73047-ফরাসি_প্রেসিডেন্টের_সঙ্গে_ইরানি_পররাষ্ট্রমন্ত্রীর_বৈঠক_প্রস্তাব_পর্যালোচনা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (শুক্রবার) প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক করেছেন। তিন দিনব্যাপী জি-সেভেন শীর্ষ সম্মেলন শুরুর আগে তাদের মধ্যে এ বৈঠক হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০১৯ ১৩:৪৫ Asia/Dhaka
  • জারিফ (বামে) ও ম্যাক্রন (ডানে)
    জারিফ (বামে) ও ম্যাক্রন (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (শুক্রবার) প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক করেছেন। তিন দিনব্যাপী জি-সেভেন শীর্ষ সম্মেলন শুরুর আগে তাদের মধ্যে এ বৈঠক হলো।

ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ে সফর শেষ করার পরপরই গতরাতে ফ্রান্সে গেছেন জারিফ। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ফ্রান্স সফর শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশে তিনি ফ্রান্সে যাচ্ছেন এবং সেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের প্রস্তাব পর্যালোচনা করবেন এবং একটি অভিন্ন জায়গায় পৌঁছার চেষ্টা করবেন।

গত বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, জি-সেভেন শীর্ষ সম্মেলন শুরুর আগে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তেহরান-ওয়াশিংটন উত্তেজনা কমাতে কিছু প্রস্তাব তুলে ধরবেন। তবে প্রস্তাবের বিস্তারিত এখনও জানা যায়নি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩