ইরান-আমেরিকা শিগগিরি বৈঠক হবে: ফ্রান্সের প্রেসিডেন্টের আশাবাদ
https://parstoday.ir/bn/news/world-i73133-ইরান_আমেরিকা_শিগগিরি_বৈঠক_হবে_ফ্রান্সের_প্রেসিডেন্টের_আশাবাদ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, তিনি আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেতরে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৯ ০৫:০৯ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প (বামে) ও ম্যাকরন
    যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প (বামে) ও ম্যাকরন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, তিনি আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেতরে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হবে।

ফ্রান্সের উপকূলীয় শহর বিয়ারিটজে শিল্পোন্নত দেশের শীর্ষ সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন ম্যাকরন। তবে তিনি বলেন, কোনো কিছুই নিশ্চিত নয় কারণ এখনো সবকিছু অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ম্যাকরন দাবি করেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের সময় হাসান রুহানি বলেছেন, তিনি যেকোনো ব্যক্তির সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত রেখেছেন।

প্রেসিডেন্ট ম্যাকরন বলেন, যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠক হয় তাহলে তিনি আশা করেন দুপক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি হবে। সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, তিনি খুব অল্প সময়ের মধ্যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আবার টেলিফোনে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তিনি দাবি করেন, ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনার একটা অবস্থা তৈরি হয়েছে এবং দু'দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে; এখন শুধু আলোচনার টেবিলে বসা প্রয়োজন এবং এ ধরনের জটিল আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে তিনি যথেষ্ট সতর্ক রয়েছেন বলেও জানান।#

পার্সটুডে/এসআইবি/২৭