পরমাণু সমঝোতা রক্ষার যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবেন মোগেরিনি
https://parstoday.ir/bn/news/world-i73250-পরমাণু_সমঝোতা_রক্ষার_যেকোনো_উদ্যোগকে_স্বাগত_জানাবেন_মোগেরিনি
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, 28 জাতীয় জোটের বাইরে ও যদি কেউ ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যেসই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার জর্ন্য কোনো উদ্যোগে গ্রহণ করে এবং তা যদি এই জোটের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তবে তাকেও তারা স্বাগত জানাবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০১৯ ১১:৩৬ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি
    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, 28 জাতীয় জোটের বাইরে ও যদি কেউ ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যেসই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার জর্ন্য কোনো উদ্যোগে গ্রহণ করে এবং তা যদি এই জোটের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তবে তাকেও তারা স্বাগত জানাবেন।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে গতকাল (শুক্রবার) তিনি সাংবাদিকদের একথা বলেন। হেলসিংকিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়। মোগেরিনি বলেন, তার প্রচেষ্টার বাইরে ও যদি কেউ পরমাণু সমঝোতা রক্ষার ব্যাপারে কোনো সফলতা অর্জন করতে পারেন তাহলে তিনি বরং তাকে স্বাগত জানাবেন।

গত বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার পর এ নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই সমঝোতা বাতিল করার এক বছর পরে এসে সমঝোতার বেশকিছু ধারা স্থগিত করেছে ইরান। এর অংশ হিসেবে দেশটি এখন ৪.৫ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছ এবং সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ ২৪১ কেজি। সমঝোতা অনুযায়ী এ মজুদ ২০২ কেজি থাকার কথা ছিল।#

পার্সটুডে/এসআইবি/৩১