পম্পেও'র হঠকারী বক্তব্য সংলাপ আরো জটিল করবে: উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i73260-পম্পেও'র_হঠকারী_বক্তব্য_সংলাপ_আরো_জটিল_করবে_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়া বলেছে, পিয়ংইয়ং বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সাম্প্রতিক হঠকারী মন্তব্য ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা শরু করার বিষয়টি আরো জটিল করে তুলবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ৩১, ২০১৯ ১৩:৪৫ Asia/Dhaka
  • পম্পেও'র হঠকারী বক্তব্য সংলাপ আরো জটিল করবে: উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বলেছে, পিয়ংইয়ং বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সাম্প্রতিক হঠকারী মন্তব্য ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা শরু করার বিষয়টি আরো জটিল করে তুলবে।

পররাষ্ট্রমন্ত্রী পম্পেও গত মঙ্গলবার বলেন, উত্তর কোরিয়ার দুর্বৃত্ত আচরণ ওয়াশিংটন উপেক্ষা করতে পারে না। তিনি বলেন, "আমি আশা করব যে উত্তর কোরিয়ার নেতা কিম এমন একটি প্রতিনিধি দল পাঠাবেন যারা আমার প্রতিনিধি দলের সঙ্গে কাজ করবেন। তারা মার্কিন জনগণের জন্য ভালো এবং বাস্তবসম্মত সমাধান বের করবেন।" আজ (শনিবার) উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই পম্পেও'র বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি ট্রাম্পের বক্তব্যকে অগ্রহণযোগ্য এবং উসকানিমূলক হিসেবে আখ্যায়িত করেছেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

চোয়ে এক বিবৃতিতে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়া বিষয়ে তার ভাষা ব্যবহারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছেন এবং এটি পিয়ংইংয় এবং ওয়াশিংটনের মধ্যে পুনরায় আলোচনা শুরুর প্রক্রিয়াক আরো জটিল করে তুলবে।তিনি সতর্ক করে দিয়ে বলেন, আমেরিকার সঙ্গে সংলাপে বসার ব্যাপারে উত্তর কোরিয়ার মধ্যে যে আকাঙ্খা ছিল তা উবে যাচ্ছে। যেকোনো পদক্ষেপ নেয়ার জন্য পরিস্থিতি উত্তর কোরিয়াকে বাধ্য করবে বলেও হুঁশিয়ারি দেন চোয়ে।#

পার্সটুডে/এমবিএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।