আগাম নির্বাচনের প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করল ব্রিটিশ সংসদ
https://parstoday.ir/bn/news/world-i73537-আগাম_নির্বাচনের_প্রস্তাব_আবারও_প্রত্যাখ্যান_করল_ব্রিটিশ_সংসদ
ব্রিটিশ সংসদে আবারও হেরে গেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগাম নির্বাচন আয়োজনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছেন আইনপ্রণেতারা। ভোটাভুটির মধ্য দিয়ে পার্লামেন্টে পাঁচ সপ্তাহের বিরতি শুরু হয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১৩:৫১ Asia/Dhaka
  • বরিস জনসন
    বরিস জনসন

ব্রিটিশ সংসদে আবারও হেরে গেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগাম নির্বাচন আয়োজনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছেন আইনপ্রণেতারা। ভোটাভুটির মধ্য দিয়ে পার্লামেন্টে পাঁচ সপ্তাহের বিরতি শুরু হয়েছে।

স্থানীয় সময় গতকাল সোমবার অনুষ্ঠিত ভোটাভুটিতে সরকারের আগাম নির্বাচনের প্রস্তাব পাসের জন্য ৪৩৪ ভোট প্রয়োজন ছিল। কিন্তু পক্ষে ভোট পড়েছে ২৯৩টি। এর আগেই বিরোধী এমপিরা নিশ্চিত করেছিলেন যে তারা ১৫ অক্টোবর সাধারণ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তাবে সাড়া দেবেন না।

সংসদে পাস হওয়া আইন অনুযায়ী, আগামী ১৯ অক্টোবরের মধ্যে ইইউর সঙ্গে চুক্তি করতে না পারলে অথবা চুক্তিবিহীন বিচ্ছেদ বা ব্রেক্সিট কার্যকরে সংসদের অনুমোদন লাভে ব্যর্থ হলে প্রধানমন্ত্রীকে অবশ্যই বিচ্ছেদের দিনক্ষণ পিছিয়ে দিতে ইইউর কাছে আবেদন করতে হবে।

এর প্রতিক্রিয়ায় সরকারের তরফ থেকে ১৫ অক্টোবর সাধারণ নির্বাচনের প্রস্তাব করা হয়। কিন্তু বিরোধীরা সেই নির্বাচনে সমর্থন দেয়নি।

এর আগেও তিনি আগাম নির্বাচনের প্রস্তাব দিয়ে সমর্থন পেতে ব্যর্থ হন।#

পার্সটুডে/এসএ/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন