ইসরাইলকে কখনোই স্বীকৃতি দেব না: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i73605-ইসরাইলকে_কখনোই_স্বীকৃতি_দেব_না_পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বলেছেন, তার দেশ কখনোই ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দেবে না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১৬:২৭ Asia/Dhaka
  • মোহাম্মাদ ফয়সাল
    মোহাম্মাদ ফয়সাল

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বলেছেন, তার দেশ কখনোই ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দেবে না।

তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে গোপন যোগাযোগের কোনো ঘটে নি। কারণ পাকিস্তান ইসরাইলকে কখনোই স্বীকৃতি দেবে না। তিনি জানান, পাকিস্তান বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।

এ সময় তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরের বিশাল অংশকে ইসরাইলের অংশ করার পরিকল্পনা তীব্র নিন্দা জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ইসলামাবাদ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নতুন আগ্রাসী ঘোষণার পর মুসলিম দেশগুলো ব্যাপক প্রতিবাদমুখর হয়ে উঠেছে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।