উ. কোরিয়ার সীমান্তে শত শত সেনা মোতায়েন করেছে চীন
https://parstoday.ir/bn/news/world-i7369-উ._কোরিয়ার_সীমান্তে_শত_শত_সেনা_মোতায়েন_করেছে_চীন
উত্তর কোরিয়ার সীমান্তে শত শত সেনা মোতায়েন করেছে চীন। পিয়ংইয়ং যখন পঞ্চম দফা পরমাণু বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তখন এ সব সেনা মোতায়েন করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২১, ২০১৬ ০৮:৩০ Asia/Dhaka
  • উ. কোরিয়ার সীমান্তে শত শত সেনা মোতায়েন করেছে চীন

উত্তর কোরিয়ার সীমান্তে শত শত সেনা মোতায়েন করেছে চীন। পিয়ংইয়ং যখন পঞ্চম দফা পরমাণু বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তখন এ সব সেনা মোতায়েন করা হলো।

উত্তর কোরিয়ার সীমান্তে চীন দুই হাজার সেনা মোতায়েন করেছে বলে হংকং থেকে পাওয়া খবরে বলা হয়েছে। হংকংভিত্তিক ইনফরমেশন সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে।

প্রস্তাবিত পঞ্চম পরমাণু বোমা পরীক্ষার পর তেজস্ক্রিয়তার মাত্রা নির্ণয়ের দায়িত্ব মোতায়েনকৃত কোনো কোনো চীনা সদস্যকে দেয়া হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

উত্তর কোরিয়ার সীমান্তে চীনা সেনা মোতায়েনের ঘটনা এই প্রথম নয়। জানুয়ারি মাসে সফল হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘোষণা পিয়ংইয়ং’কে দেয়ার পর সীমান্তে ৩০০০ সেনা মোতায়েন করেছিল চীন। এ ছাড়া, ২০১৩ সালের শেষদিকে কিম জং-উনের চাচা শ্বশুর জাং সুং তায়েক’এর প্রাণদণ্ড কার্যকরের পরও একই ভাবে সেনা মোতায়েন করেছিল চীন।#

মূসা রেজা/২১