নিউ ইয়র্কে গুলিতে নিহত ৪, আহত ৫
https://parstoday.ir/bn/news/world-i74418-নিউ_ইয়র্কে_গুলিতে_নিহত_৪_আহত_৫
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে গুলিতে চার জন নিহত ও আরও অন্তত পাঁচ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে ব্রুকলিনের ইউটিকা সড়কের  একটি লাইসেন্স বিহীন সোশ্যাল ক্লাবে এ হামলার ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১২, ২০১৯ ১৬:৩৪ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে গুলিতে নিহত ৪, আহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে গুলিতে চার জন নিহত ও আরও অন্তত পাঁচ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে ব্রুকলিনের ইউটিকা সড়কের  একটি লাইসেন্স বিহীন সোশ্যাল ক্লাবে এ হামলার ঘটনা ঘটেছে।

নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে, গোলাগুলির খবর পাওয়ার পর স্থানীয় সময় সকাল ৭টার একটু আগে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে চার পুরুষের মৃতদেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে আহত পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে একজন নারীও রয়েছে।

মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। নিউ ইয়র্কের ব্রুকলিনে বহু বাংলাদেশিও বাস করেন।

এর আগে গত সপ্তাহে নিউ ইয়র্কে বাস্তুহারা চার ব্যক্তিকে মাথায় আঘাত করে হত্যা করেছে এক ব্যক্তি। ধাতব লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাদের হত্যা করা হয়।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।