সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা: রুশ-তুর্কি চুক্তির প্রশংসা করলেন ট্রাম্প
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
উত্তর সিরিয়ার নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে রাশিয়া এবং তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল (বুধবার) একটু টুইটার পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “সিরিয়া-তুরস্ক সীমান্তে নিরাপদ অঞ্চল গঠন করার জন্য মস্কো এবং আঙ্কারার মধ্যে যে চুক্তি হয়েছে তা বিরাট সফলতা। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং যুদ্ধ মিশন শেষ হয়েছে। কুর্দিরা এখন নিরাপদ এবং তারা আমেরিকার সাথে খুব সুন্দরভাবে কাজ করেছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা কারাগারে নিরাপদ। আমি আগামীকাল বেলা ১১টায় একটি বিবৃতি দেব। ধন্যবাদ।”
সম্প্রতি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তার আগ মুহূর্তে ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়।
নতুন এক জনমত জরিপে দেখা যাচ্ছে, মাত্র ৩৭ ভাগ মানুষ ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে, ২০ ভাগ ভোটার বলেছেন, এ ব্যাপারে তাদের কোনো মতামত নেই। আর ডেমোক্রেটিক দলের শতকরা ৬২ ভাগ সমর্থক এবং রিপাবলিকান দলের শতকরা ৬১ ভাগ সমর্থক ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করছেন।#
পার্সটুডে/এসআইবি/২৪