‘বাগদাদিকে হত্যা করলেও দায়েশ সৃষ্টির দায় এড়াতে পারবে না আমেরিকা’
-
আবু বকর আল-বাগদাদি (ইনসেটে কিথ পিটারসন)
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করলেও এই সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টির জন্য আমেরিকার যে ভূমিকা ছিল তা কখনো মুছে যাবে না; আমেরিকা সে দায় এড়াতে পারবে না।
ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাটাক ডট কমের প্রধান সম্পাদক এবং রাজনৈতিক ভাষ্যকার কিথ পিটারসন একথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা বহুদিন ধরে মধ্যপ্রাচ্য অঞ্চলের কয়েকটি সরকারের বিরোধিতা করে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দিয়েছে। বাগদাদিকে হত্যা করার মধ্যদিয়ে এই বাস্তবতাকে মুছে দেয়া যাবে না।
আমেরিকা দাবি করছে, সিরিয়ার ইদলিব প্রদেশে এক অভিযান চালিয়ে বাগদাদিকে হত্যা করা হয়েছে। এরপর গতকাল (রোববার) ইরানের প্রেস টিভিকে ওই সাক্ষৎকার দেন কিথ পিটারসন। আমেরিকা দাবি করছে, তাদের ওই অভিযানে বাগদাদির দুই স্ত্রী এবং ৩ সন্তান নিহত হয়েছে।
পিটারসন বলেন, আবু বকর আল বাগদাদিকে আমেরিকা হত্যা করে থাকতে পারে, যেমন হত্যা করেছিল ওসামা বিন লাদেনকে। তবে একথাও ঠিক যে, তারাই এসব উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে।#
পার্সটুডে/এসআইবি/২৮