বিরোধী দলের সহযোগিতায় জনসনের ইচ্ছা পূরণ; ব্রিটেনে ১২ ডিসেম্বর নির্বাচন
https://parstoday.ir/bn/news/world-i74869-বিরোধী_দলের_সহযোগিতায়_জনসনের_ইচ্ছা_পূরণ_ব্রিটেনে_১২_ডিসেম্বর_নির্বাচন
অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নির্ধারিত নির্বাচনের তারিখের পক্ষে সায় দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া সংক্রান্ত চুক্তি ব্রেক্সিট নিয়ে কয়েক মাসের অচলাবস্থা চলার পর এমপিরা এ বিষয়ে সায় দিলেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
অক্টোবর ৩০, ২০১৯ ০৯:৫০ Asia/Dhaka
  • জনসন
    জনসন

অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নির্ধারিত নির্বাচনের তারিখের পক্ষে সায় দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া সংক্রান্ত চুক্তি ব্রেক্সিট নিয়ে কয়েক মাসের অচলাবস্থা চলার পর এমপিরা এ বিষয়ে সায় দিলেন।

আগামী ১২ ডিসেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে জনসনের প্রস্তাব নিয়ে ভোটভুটিতে পক্ষে ৪৩৮ ভোট ও বিপক্ষে ২০ ভোট পড়ে। নির্বাচনী প্রস্তাবটি আইনে পরিণত হতে পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের অনুমোদন প্রয়োজন হবে। চলতি সপ্তাহের মধ্যেই ওই অনুমোদন পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। যদি তাই হয়, নির্বাচনী প্রচারণার জন্য দেশটির রাজনৈতিক দলগুলো পাঁচ সপ্তাহ সময় পাবে। 

জনসন আশা করছেন, আসন্ন নির্বাচনে নিজের ব্রেক্সিট চুক্তির পক্ষে জনরায় পাবেন এবং এর মাধ্যমে পার্লামেন্টে চলা অচলাবস্থা ভাঙতে পারবেন। ৩১ অক্টোবরের মধ্যে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার কথা থাকলেও জনসনের বিরোধিতা সত্ত্বেও পার্লামেন্ট ওই সময়সীমাকে তিন মাস পিছিয়ে ৩১ জানুয়ারিতে নিয়ে গেছে।

ব্রেক্সিট নিয়ে বিদ্রোহের জেরে রক্ষণশীল দলের যে ২১ এমপিকে জনসন দল থেকে বের করে দিয়েছিলেন তাদের মধ্যে ১০ জনকে ফের দলে নিয়েছেন তিনি। তাদের রক্ষণশীল দলের প্রার্থী হওয়ার বিষয়টিও অনুমোদন করেছে।

ইইউ ব্রেক্সিট তিন মাস পিছিয়ে দেওয়ায় চুক্তিহীন ব্রেক্সিট এড়ানো গেছে, এ পরিস্থিতিতে আগাম নির্বাচনের প্রস্তাব সমর্থন করবেন বলে সোমবার সকালেই ঘোষণা দিয়েছিলেন বিরোধী লেবার দলের নেতা জেরমি করবিন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।