মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ তদন্তের অনুমোদন দিল আইসিসি
https://parstoday.ir/bn/news/world-i75260-মিয়ানমারে_রোহিঙ্গাদের_বিরুদ্ধে_অপরাধ_তদন্তের_অনুমোদন_দিল_আইসিসি
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি না তা তদন্তের অনুমোদন দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৪, ২০১৯ ২৩:২৬ Asia/Dhaka
  • মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ তদন্তের অনুমোদন দিল আইসিসি

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি না তা তদন্তের অনুমোদন দিয়েছে।

প্রসিকিউশনের আবেদনে বিচারকরা এই অনুমোদন দিয়েছেন বলে গতকাল (বৃহস্পতিবার) আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর হত্যাকাণ্ড ও ভয়াবহ নির্যাতন চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা দায়েরের একদিন পর এ অনুমোদন পাওয়া গেল। আর্জেন্টিনায় মামলাটি করেছে রোহিঙ্গা বিষয়ক ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন এরও আগে গত সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া।

২০১৭ সালের আগস্ট থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের নামে হত্যাযজ্ঞ চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। তাদের নৃশংসতা থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলমান।#

পার্সটুডে/এসএ/১৪