নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষায় খুবই সন্তুষ্ট উ. কোরিয়ার নেতা
-
কিম জং উন (মাঝে)
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলাফলে খুবই সন্তুষ্ট। এ কথা জানিয়েছে ওই দেশের সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ।
এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নতুন ‘সুপার-লার্জ মাল্টিপল রকেট-লাঞ্চার' এর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এর মধ্যদিয়ে সামরিক ও কারিগরী ক্ষেত্রে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। কেসিএনএ আরও বলেছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কিম জং উন উপস্থিত ছিলেন।
গতকাল দক্ষিণ কোরিয়া ও জাপান জানিয়েছে, উত্তর কোরিয়া নতুনকরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এরপরই আজ এসব তথ্য জানাল পিয়ংইয়ং।
আমেরিকার সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর উত্তর কোরিয়া আবার আলোচনা শুরু করতে এ বছরের শেষ নাগাদ সময় বেঁধে দিয়েছে।
গত ৩১ অক্টোবরেও জাপান সাগরে দু'টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং। সাম্প্রতিক মাসগুলোতে দেশটি নিয়মিত বিরতিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়ে আসছে। এর ফলে দক্ষিণ কোরিয়া ও জাপানে আতঙ্ক বাড়ছে।#
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।