এবার আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i75952-এবার_আমেরিকার_বিরুদ্ধে_হুঁশিয়ারি_দিলেন_উত্তর_কোরিয়ার_সেনাপ্রধান
উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর চিফ-অব-স্টাফ জেনারেল পাক জং চুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যেন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে উসকানিমূলক তৎপরতা বন্ধ করে। তিনি শনিবার এক সামরিক অনুষ্ঠানে দেয়া ভাষণে ওয়াশিংটনের বিরুদ্ধে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৯ ০৬:২৪ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও জেনারেল পাক জং চোন (মাঝখানে)
    উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও জেনারেল পাক জং চোন (মাঝখানে)

উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর চিফ-অব-স্টাফ জেনারেল পাক জং চুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যেন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে উসকানিমূলক তৎপরতা বন্ধ করে। তিনি শনিবার এক সামরিক অনুষ্ঠানে দেয়া ভাষণে ওয়াশিংটনের বিরুদ্ধে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

জেনারেল চুন বলেন, আমেরিকা ও অন্যান্য বিদ্বেষী রাষ্ট্র যদি আসন্ন নয়া ইংরেজি বছরে অশান্তি না চায় তাহলে তারা যেন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে উসকানিমূলক তৎপরতা বন্ধ করে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতাসহ অন্যান্য রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দেয়া একটি স্বাভাবিক ঘটনা হলেও দেশটির জেনারেলদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য দেয়ার ঘটনা বিরল।

জেনারেল চুন বলেন, আমেরিকার পরমাণু অস্ত্রের হুমকি থেকে আত্মরক্ষা করার স্বার্থে উত্তর কোরিয়া সম্প্রতি দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

গতকাল উত্তর কোরিয়া একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনের গুরুত্বপূর্ণ পরীক্ষা চালানোর কথা ঘোষণা করেছে। গত দুই সপ্তাহে এ নিয়ে একই ধরনের দু’টি পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া দেশটির বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিহার করে সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় বসার জন্য আমেরিকাকে চলতি বছরের শেষ নাগাদ সময় দিয়েছে। পিয়ংইয়ং বলেছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা হতার নীতি পরিবর্তন না করলে উত্তর কোরিয়া তার আগে অবস্থানে ফিরে যাবে। কোনো কোনো সংবাদ সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে উত্তর কোরিয়অ নতুন কোনো পরমাণু অস্ত্র বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।