ইরানি কূটনীতিকদের ওপর থেকে সীমাবদ্ধতা তুলে নিন: আমেরিকার প্রতি জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i76051-ইরানি_কূটনীতিকদের_ওপর_থেকে_সীমাবদ্ধতা_তুলে_নিন_আমেরিকার_প্রতি_জাতিসংঘ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কূটনীতিকদের উপর থেকে চলাচলের সীমাবদ্ধতা তুলে নেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। গতকাল (বুধবার) এক প্রস্তাব পাসের মাধ্যমে এ আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, যেহেতু আমেরিকায় জাতিসংঘ সদর দপ্তর অবস্থিত সেক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকে এ ধরনের সীমাবদ্ধতা আরোপ করা সমীচীন নয়।
(last modified 2026-02-27T09:00:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৯ ১৫:২৩ Asia/Dhaka
  • ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ (বামে) ও জাতিসংঘে নিযুক্ত দূত তাখতে রাভানচি
    ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ (বামে) ও জাতিসংঘে নিযুক্ত দূত তাখতে রাভানচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কূটনীতিকদের উপর থেকে চলাচলের সীমাবদ্ধতা তুলে নেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। গতকাল (বুধবার) এক প্রস্তাব পাসের মাধ্যমে এ আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, যেহেতু আমেরিকায় জাতিসংঘ সদর দপ্তর অবস্থিত সেক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকে এ ধরনের সীমাবদ্ধতা আরোপ করা সমীচীন নয়।

কানাডা, বুলগেরিয়া এবং কোস্টারিকার পক্ষ থেকে সাইপ্রাস এ প্রস্তাবটি উত্থাপন করে এবং কোনোরকম ভোটাভুটি ছাড়াই প্রস্তাব পাসের বিষয় সবাই সম্মতি প্রকাশ করে। জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া এই প্রস্তাব মানতে আমেরিকা যদিও বাধ্য নয় তবে এর রাজনৈতিক গুরুত্ব অনেক।

জাতিসংঘ সাধারণ পরিষদ

গতকাল এই প্রস্তাব পাস করার পাশাপাশি রাশিয়ার কূটনীতিকদের আমেরিকা ভিসা দিতে অস্বীকার করায় তারও নিন্দা জানানো হয়েছে। প্রস্তাবে যদিও সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয় নি তবে সম্প্রতি ইরানি কূটনীতিকদের চলাচলের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছিল আমেরিকা। ফলে এটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে, ইরানকে লক্ষ্য করেই এই প্রস্তাব পাস করা হয়েছে। এছাড়া সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চাইলেও রাশিয়ার ভিসা দেয় নি আমেরিকা।#

পার্সটুডে/এসআইবি/১৯