আমেরিকাকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসান: বেইজিংকে সিউল
-
সোমবার বেইজিংয়ে শি জিন-পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন মুন জায়ে -ইন (বামে)
আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা প্রক্রিয়া আবার শুরু করতে ভূমিকা রাখার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে এ সংলাপ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছে সিউল।
বেইজিং সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন সোমবার চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান।তিনি বলেন, কোরীয় উপদ্বীপে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার কাজে চীন সহযোগিতা করলে এ কাজে সিউল বেইজিংয়ের পাশে থাকবে।
সাক্ষাতে শি জিন পিং বলেন, বর্তমান বিশ্বের ওপর একটি দেশের মোড়লিপনা গোটা বিশ্ব ব্যবস্থা এবং এর শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তিনি এ পরিস্থিতির অবসান কামনা করেন।
চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতাদের বৈঠকে অংশ নিতে মুন জায়ে-ইন বর্তমানে বেইজিং সফরে রয়েছেন।
২০১৭ সালে জুন মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে তিন দফা বৈঠক হয়। কিন্তু এসব বৈঠকে দু’দেশের মধ্যকার মতবিরোধ বিন্দুমাত্র প্রশমিত হয়নি।শীর্ষ বৈঠকগুলো ব্যর্থ হয়ে যাওয়ার কারণ হিসেবে আমেরিকার আগ্রাসী মনোভাবকে দায় করেছে উত্তর কোরিয়া।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।