‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রের গণ-উৎপাদন চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া’
https://parstoday.ir/bn/news/world-i76182-ক্ষেপণাস্ত্র_উৎক্ষেপক_যন্ত্রের_গণ_উৎপাদন_চালিয়ে_যাচ্ছে_উত্তর_কোরিয়া’
উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রের ব্যাপকভিত্তিক উৎপাদন চালিয়ে যাচ্ছে বলে খবর দিয়েছে জাপানি বার্তা সংস্থা কিয়োদো।এটি বলেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে এই উৎপাদন চলছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৯ ০৫:০১ Asia/Dhaka
  • গত ফেব্রুয়ারিতে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক লরির গণ-উৎপানের নির্দেশ দেন কিম জং-উন
    গত ফেব্রুয়ারিতে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক লরির গণ-উৎপানের নির্দেশ দেন কিম জং-উন

উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রের ব্যাপকভিত্তিক উৎপাদন চালিয়ে যাচ্ছে বলে খবর দিয়েছে জাপানি বার্তা সংস্থা কিয়োদো।এটি বলেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে এই উৎপাদন চলছে।

কিম গত ফেব্রুয়ারিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন ও উৎক্ষেপণকারী বিশাল লরির গণ-উৎপাদনের নির্দেশ দিয়েছিলেন। এ ধরনের লরিতে করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এক স্থান থেকে আরেক স্থানে বহন এবং যেকোনো সময় যেকোনো স্থান থেকে নিক্ষেপ করা যায়।

তবে এতদিন হাতে গোনা কিছু লরি দিয়ে এসব ক্ষেপণাস্ত্র বহন করা হলেও এগুলোর গণ-উৎপাদন শুরু করেনি পিয়ংইয়ং। কিয়োদো জানিয়েছে, উত্তর কোরিয়া এরকম ৭০টি লরি তৈরির যন্ত্রাংশ আমদানি করার জন্য কয়েক কোটি ডলার বাজেট বরাদ্দ দিয়েছে।

জাপানি বার্তা সংস্থাটি জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন যন্ত্রের গণ-উৎপাদনের খবর জানতে পেরেছে। এসব সংস্থা এখন এ তথ্য জানার চেষ্টা করছে যে, পিয়ংইয়ং ঠিক কি পরিমাণ লরি উৎপাদন করছে এবং এগুলো উৎপাদনের কাজ কতখানি অগ্রসর হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।