উত্তেজনার মধ্যে পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করল পাকিস্তান- ভারত
https://parstoday.ir/bn/news/world-i76352-উত্তেজনার_মধ্যে_পরমাণু_স্থাপনার_তালিকা_বিনিময়_করল_পাকিস্তান_ভারত
পাকিস্তান এবং ভারত আজ(বুধবার) পরমাণু স্থাপনার তালিকা বিনিময়ে করেছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে একই সঙ্গে এ তালিকা বিনিময় করা হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আজ জানিয়েছে। তিন দশক আগের পুরানো দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এ বিনিময় হয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ০১, ২০২০ ১৩:২৮ Asia/Dhaka
  • উত্তেজনার মধ্যে পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করল পাকিস্তান- ভারত

পাকিস্তান এবং ভারত আজ(বুধবার) পরমাণু স্থাপনার তালিকা বিনিময়ে করেছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে একই সঙ্গে এ তালিকা বিনিময় করা হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আজ জানিয়েছে। তিন দশক আগের পুরানো দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এ বিনিময় হয়েছে।

ভারতীয় ক্ষেপণাস্ত্রের ফাইল ছবি

ভারতীয় সংসদ দেশটির নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা হ্রাসকে কেন্দ্র করে দেশ দু'টির মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে এবং অভিন্ন সীমান্তে যখন গুলি বিনিময় প্রায় নিয়মিত ঘটনা পরিণত হয়েছে তখন এটি করা হলো। আর এটি করা হয় পরমাণু স্থাপনায় হামলা নিষিদ্ধ সংক্রান্ত চুক্তির আওতায়। এ নিয়ে দেশ দু'টি ২৯তম বার পরমাণু তালিকা বিনিময় করল।

পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে পাকিস্তান- ফাইল ছবি

১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত চুক্তি করেছিল দেশ দু'টি। ১৯৯১ সালের ২৭ জানুয়ারি এটি প্রথমবারের মতো কার্যকর হয়।

ভারত এবং পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এনপিটি সই করে নি।#

পার্সটুডে/মূসা রেজা/১