কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বপ্ন বাস্তবায়িত হবে না: উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i76861-কোরীয়_উপদ্বীপকে_পরমাণু_অস্ত্রমুক্ত_করার_স্বপ্ন_বাস্তবায়িত_হবে_না_উ._কোরিয়া
উত্তর কোরিয়ার একজন শীর্ষস্থানীয় কূটনীতিক বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার বিদ্বেষী নীতি অব্যাহত থাকলে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ২২, ২০২০ ০১:০৩ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (ফাইল ছবি)
    উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (ফাইল ছবি)

উত্তর কোরিয়ার একজন শীর্ষস্থানীয় কূটনীতিক বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার বিদ্বেষী নীতি অব্যাহত থাকলে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না।

জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তরে নিযুক্ত উত্তর কোরিয়ার প্রধান কূটনীতিক জো ইয়ং-চোল মঙ্গলবার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।  

ট্রাম্প ও কিমের মধ্যে এ পর্যন্ত অন্তত তিনবার সাক্ষাৎ হলেও তা থেকে ইতিবাচক ফল বেরিয়ে আসেনি

তিনি বলেন,  আমেরিকা যেহেতু পরমাণু আলোচনা শুরু করার ব্যাপারে পিয়ংইয়ংয়ের বেধে দেয়া সময়সীমা উপেক্ষা করেছে কাজেই উত্তর কোরিয়া এখন সব বিধিনিষেধ উপেক্ষা করে পরমাণু অস্ত্র পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবার শুরু করবে।

তিনি উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে জংলি ও অমানবিক  উল্লেখ করে বলেন, “প্রতিপক্ষ যেখানে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না সেখানে আমরা কেন আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব?”

গত বছর ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হ্যানয় শীর্ষ বৈঠক ভেঙে যায়। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় ওই আলোচনা ভেঙে যায়।

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।