শীতল যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসুন: পম্পেওকে গেং শুয়াং
https://parstoday.ir/bn/news/world-i77471-শীতল_যুদ্ধের_মানসিকতা_থেকে_বেরিয়ে_আসুন_পম্পেওকে_গেং_শুয়াং
চীন আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ থেকে ওয়াশিংটনকে বিরত থাকতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ০৫:৫২ Asia/Dhaka
  • চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং
    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং

চীন আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ থেকে ওয়াশিংটনকে বিরত থাকতে হবে।

পম্পেও সম্প্রতি দাবি করেছিলেন, চীনের কমিউনিস্ট পার্টি আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং এ কাজে চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে কঠোরভাবে অটল রয়েছে বেইজিং। তিনি আরো বলেন, আমেরিকায় অবস্থিত চীনা কূটনৈতিক মিশনগুলো আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তি মেনে কাজ করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

গেং শুয়াং বলেন, চীনের জনগণ নিজস্ব ধাঁচের সমাজবাদী ব্যবস্থা মেনে চলছে এবং চীনা কমিউনিস্ট পার্টি হচ্ছে এই ব্যবস্থার ধারক ও বাহক।  কাজেই ‘চীনা কমিউনিস্ট পার্টি আমেরিকায় হস্তক্ষেপ করছে’ বলে অভিযোগ তুলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীনের জনগণ ও সরকারের মধ্যে ফাটল ধরানোর যে চেষ্টা করছেন তাও ব্যর্থ হবে বলে ওই মুখপাত্র উল্লেখ করেন।  

গেং শুয়াং আরো বলেন, “আমরা কিছু মানুষকে শীতল যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে এসে চীনা রাজনৈতিক ব্যবস্থাকে সম্মান জানাতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানাচ্ছি।”#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।