আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের ইতি টানতে চাই: ট্রাম্পের দাবি
https://parstoday.ir/bn/news/world-i77868-আমেরিকার_ইতিহাসের_দীর্ঘতম_যুদ্ধের_ইতি_টানতে_চাই_ট্রাম্পের_দাবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তির মাধ্যমে তার সরকার আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে চায়। তিনি শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আরো দাবি করেন, তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে তিনি মার্কিন সেনাদেরকে আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে নিতে চান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০১, ২০২০ ০৫:১৮ Asia/Dhaka
  • আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের ইতি টানতে চাই: ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তির মাধ্যমে তার সরকার আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে চায়। তিনি শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আরো দাবি করেন, তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে তিনি মার্কিন সেনাদেরকে আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে নিতে চান।

প্রায় এক বছরের আলোচনা শেষে গতকাল কাতারে শান্তি চুক্তিতে সই করে তালেবান ও আমেরিকা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়। মার্কিন সরকার ওই হামলার জন্য আফগানিস্তানের তালেবানকে দায়ী করে দেশটিতে সামরিক আগ্রাসন চালায়। ব্রিটিশ বাহিনীকে সঙ্গে নিয়ে চালানো ওই হামলায় কয়েকদিনের মধ্যেই তৎকালীন তালেবান সরকারের পতন হলেও ইঙ্গো-মার্কিন বাহিনী গোটা আফগানিস্তানের দখল নিতে পারেনি।

শনিবার কাতারে চুক্তি স্বাক্ষরের পর আমেরিকা ও তালেবান প্রতিনিধির করমর্দন

তালেবান ক্ষমতা হারানোর পর বিদেশি সেনাদের কবল থেকে আফগানিস্তানকে মুক্ত করার লক্ষ্যে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যায়। শেষ পর্যন্ত তালেবানের কাছে একরকম পরাজয় স্বীকার করেই তাদের সঙ্গে শান্তি চুক্তিতে সই করল আমেরিকা।

চুক্তিতে আফগানিস্তান থেকে পর্যায়ক্রমে সকল মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। সেইসঙ্গে চুক্তি সই হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও তার দেশের সেনাদের সরিয়ে নেয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করতে সিদ্ধহস্ত মার্কিন সরকার এবারের প্রতিশ্রুতি কতটা রক্ষা করবে সেটাই এখন দেখার বিষয়।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।